Logo
শিরোনাম:
সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে: জামির হোসেন সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই :নাজমুল হোসেন মন্ডল ৪৪ নং ওয়ার্ডের উন্নয়ন করাই হলো আমার মুল লক্ষ্যে আলী আহামদ টুক্কু

বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করে।

মাতৃবাংলা /গাজীপুর পতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানার জরুন এলাকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। সোমবার (১ এপ্রিল) সকাল থেকে কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা কোনাবাড়ী কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, জরুন এলাকায় কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা তাদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস এবং ২০২২ সালের বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবি করে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করছে না। এক পর্যায়ে শ্রমিকরা সকাল থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কাশিমপুর জোনের শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কারখানার শ্রমিকরা গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন পরিশোধ এবং ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। তবে শ্রমিকরা সকাল সাড়ে ৯টা পর্যন্ত কারখানার সামনেই অবস্থান করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost