Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

গাজীপুরে শুরু হলো ভূমি সেবা সপ্তাহ।

মাতৃবাংলা /নিজস্ব প্রতিবেদন

স্মার্ট ভূমি সেবার অঙ্গীকার নিয়ে গাজীপুরে শুরু হলো ভূমি সেবা সপ্তাহ। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, টঙ্গী সার্কেলের
সহকারী কমিশনার ( ভুমি) তামান্না রহমান । এতে আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হাতেম আলী , গাজীপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী, শিক্ষাবিদ মুকুল কুমার মল্লিক।

জেলা প্রশাসক বলেন, দালাল তথা মধ্যস্বত্বভোগীদের দৌড়াত্মরোধ এবং সহজে মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। এখানে স্থাপিত বুথ গুলোতে মোবাইল ফোন ব্যবহার করে ভূমি সেবা পেতে প্রয়োজনীয় তথ্য দেয়া হবে।

আয়োজকরা জানান, ৮ থেকে ১৩ জুন ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে সকল উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে বিশেষ সেবা বুথ স্থাপন করা হয়েছে। ১১ জুন মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য কালেক্টরেট স্কুল মাঠে ভূমিসেবা, মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশের উপর কুইজ প্রতিযোগিতা এবং ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া স্মার্ট ভূমি সেবার উপরে নাট মন্দিরে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost