Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

জাতিকে ঐক্যবদ্ধ করতে ঈদুল ফিতরের বার্তা ধারণের আহ্বান প্রধান উপদেষ্টার

স্টাফ রিপোর্টার: সৌরভ হাসান হাসিব।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীর প্রতি ঈদুল ফিতরের মূল বার্তা ধারণ করে জাতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি।

সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে (সিএও) আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আমরা একে অপরের কাছাকাছি যেতে পারি, আমাদের মধ্যকার দূরত্ব কমিয়ে আনতে পারি এবং সমাজে ঐক্য প্রতিষ্ঠা করতে পারি। কারণ, বর্তমান সময়ে ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত প্রয়োজনীয়।’

সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য ঈদের এই বার্তাকে মনে রাখতে হবে। আমরা একে অপরের প্রতি সহনশীল হব, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব। এর মাধ্যমে সমাজে শান্তি ফিরে আসবে। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন আমাদের এটি মনে রাখা উচিত।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের জনগণ শান্তি চায়, যাতে তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। তিনি বলেন, ‘আমরা একে অপরের মঙ্গল কামনা করি এবং দেশ ও বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করি।’

ঈদের বার্তার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, ‘ঈদ জাতির জন্য একটি পরিশুদ্ধির দিন, যা মানুষকে সব বিভেদ দূর করে ঐক্যবদ্ধ হতে সহায়তা করে। জাতির সেই ঐক্য এখন বিশেষভাবে প্রয়োজন, কারণ আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।’

এগিয়ে যাওয়ার জন্য জাতির ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন উল্লেখ করে অধ্যাপক ইউনূস সকলের সহযোগিতা কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে উপদেষ্টাবৃন্দ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, কূটনীতিক, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, সংস্কার কমিশনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, সুশীল সমাজের সদস্য এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost