Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

গাজীপুরে শ্রীপুরে ফুটবল খেলার দ্বন্দে ছুরিকাঘাতে স্কুল ছাত্রের মৃত্যু।

স্টাফ রিপোর্টার: শাকিল শেখ

গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলার ঘটনায় ছুরিকাঘাতে জয় নামের দশম শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতাকাল শুক্রবার রাতে ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের লোহাগাছ ফালু মার্কেট সংলগ্ন সামু সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জয় (১৫) ওই গ্রামের মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে। সে শ্রীপুর উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। এঘটনায় পুলিশ রাতেই মোজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে আটক করেছে।

অপর দিকে জয়ের মৃত্যুর খবরে উত্তেজিত এলাকা বাসী মধ্য রাতে মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে ৩টি টিনশেট ঘর পুড়ে যায়।
নিহতের বাবা জানান, শুক্রবার রাত ১০টার দিকে লোহাগাছ সরকার মার্কেট এলাকায় বল খেলা নিয়ে জয়ের সাথে একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হকসহ তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোজাম্মেল বাড়ি থেকে ছুড়ি এনে জয়কে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। স্থানিয়রা জয়কে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় চিকিৎসকরা তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন মন্ডল বলেন,খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয়। এ ঘটনার স্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় চার জন কে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost