Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

গাজীপুরের শ্রীপুরের একটি বসত বাড়ি থেকে নারী গার্মেন্টস্ শ্রমিকের মরদেহ উদ্ধার।

শাকিল শেখ,স্টাফ রিপোর্টার,মাতৃবাংলা।

 

গাজীপুরের শ্রীপুরের আবদার গ্রামে বুধবার সকালে একটি বসত বাড়ি থেকে নারী গার্মেন্টস্ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়েছে এমনটাই ধারণা করছে পুলিশ।

নিহত মোছা: আকলিমা আক্তার (৩০) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ইমুরিয়া গ্রামের আদনান ইসলামের স্ত্রী। আদনান ইসলাম (৩৫) মুক্তাগাছা মন্ডলসেন গ্রামের এশার আলী’র ছেলে। আদনান স্ত্রী আকলিমাকে নিয়ে শ্রীপুরের আবদার এলাকায় ভাড়া থেকে দুজনই স্থানীয় একটি কারখানায় কাজ করতো।

সকালে নিহত আকলিমার ঘর থেকে তার শিশু বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। পরে বাড়ির অন্য ভাড়াটিয়া দরজা খোলা দেখতে পেয়ে বাইরে থেকে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় ডাকাডাকি করার পরও আকলিমার কোন সাড়া শব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিক জয়নাল আবেদীনকে জানান। পরে তিনি এসে দরজা খুলে ঘরের মেঝেতে আকলিমার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর স্বামীর কোন খোঁজ পাওয়া যাচ্ছে নাম ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে কোন বিরোধে স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost