Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

কালিয়াকৈর কলেজ রোডের রেলক্রসিংয়ে বেহাল রাস্তা, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

সৌরভ হাসান হাসিব, স্টাফ রিপোর্টার, মাতৃবাংলা।

কালিয়াকৈর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ‘কলেজ রোড’ হয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। এই সড়কটির রেলক্রসিং অংশটিতে এখন ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এখানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির দিনে এই গর্তগুলো পানিতে পরিপূর্ণ হয়ে পড়ে এবং রাস্তাটি ভয়াবহ রূপ ধারণ করে।

প্রতিদিন এই রাস্তায় ছোট-বড় নানা যানবাহন চলাচল করে। কিন্তু রেলক্রসিং এলাকার এই গর্তগুলোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অটোরিকশা, মোটরসাইকেল এমনকি প্রাইভেট কার পর্যন্ত এখানে আটকে যাচ্ছে বা উল্টে পড়ছে। সাধারণ যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে চরমভাবে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীবাহী যানবাহন প্রতিনিয়ত এই ঝুঁকিপূর্ণ পথ দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।

স্থানীয়রা জানান, তারা বহুবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও কোনো ফল পাননি। রেলক্রসিংয়ের এই গুরুত্বপূর্ণ অংশটি দ্রুত সংস্কার না করলে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানানো হচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন জরুরি ভিত্তিতে এই রাস্তাটির সংস্কার কাজ শুরু করে। জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচলের স্বার্থে এটি অত্যন্ত প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost