Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে–আশরাফুল ইসলাম সুজন

আশরাফুল ইসলাম সুজন : মাদকাসক্তির সর্বনাশা প্রভাব থেকে মানুষকে বাঁচানোর জন্য বিশ্বজুড়ে প্রতিরোধ গড়ে উঠেছে। ইতিমধ্যেই দেশ ও বিদেশের বিভিন্ন সংস্থা ও সংগঠন মাদকের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। বাংলাদেশ ও মাদকবিরোধী একাধিক সংগঠন কাজ করছে। বর্তমানে সেনাবাহিনী ইতিমধ্যে বহু মাদক ব্যাবসায়ী ও মাদক সেবন কারীকে আটক করতে সক্ষম হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। মাদকের হাত থেকে দেশের যুবসমাজকে বাঁচাতে একটি কার্যকর পদক্ষেপ হলো প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করা। মাদকাসক্তির কারণে সমাজের কোনো এক জায়গায় অশান্তি সৃষ্টি হলে,সেই অশান্তি গোটা সমাজকে গ্রাস করতে পারে। বর্তমান বাংলাদেশ তরুণ প্রজন্মের যুবক যুবতীরা মাদকের মরণফাঁদে আটকিয়ে আছে তাই এই তরুণ ও যুব সমাজকে বাঁচাতে মাদক প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশেও মাদকবিরোধী একাধিক সংগঠন কাজ করছে কিন্তু কোন লাভ হচ্ছে না। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ থাকলেই মাদক মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী মাদক ব্যানসায়ী ও মাদক সেবন কারীকে আটক করতে সক্ষম হয়।কিন্তু আমাদের দেশের আইনের ফাঁকা জালে তারা খুব সহজেই জামিনে মুক্ত হয়ে যায়। তাই মাদকের আইনের ধারাগুলো সঠিক ভাবে ব্যাবহার করা খুব জরুরি। যে তরুণ সমাজ দেশের ভবিষ্যত, তারা যদি সুস্থতার মধ্যে দিয়ে বড়ো হয়, তাহলেই তারা সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারবে অন্যথায় নয়। তাই মাদকের করালগ্রাস থেকে দেশ ও সমাজকে বাঁচাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost