Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে টেবিলের নিচ দিয়ে সহকারীর ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস

জাকারিয়া শিকদার, এডিট-ইন-চিফ,মাতৃবাংলা।

গাজীপুরের শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে এক অফিস সহকারীর টেবিলের নিচ দিয়ে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (২৮ মে) সকালে ভিডিওটি ফাঁস হয়।ভিডিওতে দেখা যাচ্ছে, অফিসে কর্মরত একজন নারী চেয়ারে বসা। একজন একজন করে টেবিলের নিচ দিয়ে তার হাতে টাকা দিয়ে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই অফিস সহকারীর নাম ফরিদা ইয়াসমীন। তিনি শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে প্রধান অফিস সহকারী হিসেবে কর্মরত।টাকা নেওয়ার পর তার সামনে থাকা খাতায় কী যেন লিখছেন। ফাঁস হওয়া এক মিনিট ২৯ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে পাঁচজনের কাছ থেকে টাকা নিতে দেখা গেছে। ভিডিতে শোনা যায় ওই অফিস সহকারী বলছেন’আরও ৫০০ দেন!টাকা কম দিলেন তো”

তবে কারা টাকা দিচ্ছেন এটা জানা যায়নি।কয়েকজন দলিল লেখক জানান, অফিস খরচের নামে প্রতি দলিল থেকে এক থেকে দেড় হাজার টাকা নেন ফরিদা। টেবিলের নিচ দিয়ে তিনি ওই টাকাই নিচ্ছেন।টাকা নেওয়ার বিষয়টি জানতে বুধবার সন্ধ্যায় ফরিদা ইয়াসমীনকে একাধিকবার ফোন দেওয়া হলেও রিসিভ করেননি তিনি।ফলে তার বক্তব্য জানা যায়নি।

বিষয়টি জানতে শ্রীপুর সাব-রেজিস্ট্রার সোহেল রানাকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনিও ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে গাজীপুর জেলা রেজিস্টার মিজানুর রহমানকে একাধিক বার কল করলেও তিনিও ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost