Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

ফরিদপুরে বৈষম্যবিরোধী নেত্রী বর্ষার ওপর হামলা: পুলিশসহ আহত ৭, সড়ক অবরোধে উত্তাল নগরকান্দা

স্টাফ রিপোর্টার: সৌরভ হাসান হাসিব।

নগরকান্দা (ফরিদপুর), ৩১ মে ২০২৫: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ও সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী বৈশাখী ইসলাম বর্ষা (১৮) এবং তার বাবার ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার ভবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বর্ষার অভিযোগ, তার ছোট বোনকে স্থানীয় যুবক শরীফ বেপারী উত্ত্যক্ত করছিলেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়ে ফেরার পথে বর্ষা ও তার বাবার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা বর্ষাকে রাস্তায় ফেলে চুল ধরে টেনে মারধর করে। বর্ষা ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তদের আটক করতে গেলে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে। এ সময় পুলিশ সদস্যসহ অন্তত সাতজন আহত হন। আহতদের মধ্যে পুলিশ সদস্য আব্দুল হান্নান শরীফকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের ভবুকদিয়া এলাকায় সড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

পুলিশ এ ঘটনায় ছয়জনকে আটক করেছে। তবে নগরকান্দা উপজেলা বিএনপির নেতারা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি দুই পরিবারের অভ্যন্তরীণ বিষয়, এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র কাজী জেবা তাহসিন এক বিবৃতিতে বলেন, “এটি একটি কাপুরুষোচিত হামলা। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost