Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

শহীদ জিয়াউর রহমান ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর জিয়া সংসদের আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি।

রাজু আহাম্মেদ গাজীপুর

স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর জিয়া সংসদের উদ্যোগে গাজীপুরের টঙ্গীর বিনিময় কমপ্লেক্সে অবস্থিত সংবাদ আলোচনার অফিসে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সুবোধ চন্দ্র দাস। বিশেষ বক্তা ছিলেন দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মোহাম্মদ মনসুর আহমেদ। সভাপতিত্ব করেন মহানগর জিয়া সংসদের সভাপতি মোঃ মাসুদ রানা, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। এসময়ে বক্তারা বলেন শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপ্রধান নন, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদির প্রবক্তা হিসেবে একটি নতুন রাজনৈতিক দর্শনের ভিত্তি স্থাপন করেছেন। তার নেতৃত্বে জাতি পেয়েছে স্বাধীনতা, আত্মমর্যাদা ও গণতান্ত্রিক অধিকার। তার প্রণীত ১৯ দফা কর্মসূচিকে ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা উল্লেখ করে বক্তারা বলেন, আত্মনির্ভর, ন্যায়ভিত্তিক ও সুশাসিত বাংলাদেশ গড়ার স্বপ্ন আজও প্রাসঙ্গিক। সভায় সংক্ষেপে এই ১৯ দফা তুলে ধরা হয়, যার মধ্যে ছিল দুর্নীতির উচ্ছেদ, নারীর ক্ষমতায়ন, তরুণ সমাজের উন্নয়ন, কৃষিভিত্তিক অগ্রগতি, জবাবদিহিমূলক প্রশাসন, এবং শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি। অনুষ্ঠান শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত। সভায় উল্লেখযোগ্য ছিল, মহানগর জিয়া সংসদের সভাপতি মোঃ মাসুদ রানা দিনব্যাপী বিভিন্ন স্থানে সংগঠনের কর্মসূচিতে অংশগ্রহণ শেষে মূল সভায় উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ ও কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভা থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়, শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি ও রাজনৈতিক দর্শন আগামীর বাংলাদেশ গঠনে পাথেয় হয়ে উঠবে, অনুষ্ঠান শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost