Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

ছবি তোলা আর দাম জানায় উৎসাহ, গাবতলীর হাটে ‘প্রিন্স মামুন’ উটের দাম ৩০ লাখ টাকা!

স্টাফ রিপোর্টার,সৌরভ হাসান হাসিব

কোরবানির ঈদ সামনে রেখে ঢাকার গাবতলী হাটে দেখা গেছে চমকপ্রদ এক দৃশ্য—উট! মরুভূমির জাহাজ নামে পরিচিত প্রাণীটি এবার গরু-ছাগলের ভিড়ে নতুন আকর্ষণ হয়ে উঠেছে হাটে আসা সাধারণ মানুষের কাছে। তবে কেবল দর্শনেই সীমাবদ্ধ বেশিরভাগ আগ্রহ। কেউ সেলফি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউবা শুধু জানতে চাইছেন—‘উটের দাম কতো?’এবার গাবতলী হাটে কোরবানির জন্য আনা হয়েছে চারটি উট। এর মধ্যে তিনটি এনেছেন যশোরের বেনাপোলের ফিরোজ আল মামুন ডেইরি ফার্মের আশিকুর রহমান এবং একটি এনেছেন পাবনার কাশীনাথপুরের খামারি আমজাদ হোসেন।

পাঁচ বছর লালন-পালনের পর আমজাদ হোসেন এনেছেন তার খামারের সবচেয়ে আলোচিত উটটি, যার নাম দিয়েছেন ‘প্রিন্স মামুন’। উটটির দাম হাঁকানো হয়েছে ৩০ লাখ টাকা। কিন্তু হাটে আসার পর আজ (বৃহস্পতিবার) বিকেল পর্যন্ত কোনো ক্রেতা তার উটের দরদাম পর্যন্ত করেননি। আমজাদ হোসেন বলেন, “অনেকেই দাম জানতে চায়, ভিডিও নেয়, ইউটিউবাররাও আসে; কিন্তু কেউ কিনতে চায় না। কেউ কেউ মোবাইলে ২০-২২ লাখ বলেছে, কিন্তু তারা হাটে আসেনি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost