Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

জমি রেজিস্ট্রির টাকা আত্মসাৎ করে পলাতক,প্রতারণার মামলায় আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।

নিজস্ব প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি ছাতিরবাজার গ্রামের আক্কাস আলী আমিনের ছেলে আব্দুল আজিজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। জমি রেজিস্ট্রির নামে অর্থ গ্রহণ করে নিরুদ্দেশ হয়ে যাওয়ায় ভুক্তভোগী এক নারী আদালতের শরণাপন্ন হন।

জানা গেছে, টেপিরবাড়ি ছাতিরবাজার এলাকার জামাল উদ্দিনের মেয়ে শারমিন আক্তারের কাছ থেকে জমি রেজিস্ট্রির প্রতিশ্রুতি দিয়ে আব্দুল আজিজ বিপুল অঙ্কের অর্থ গ্রহণ করেন। তবে রেজিস্ট্রি সম্পন্ন না করে শ্রীপুর সাব-রেজিস্ট্রার অফিস থেকে টাকা বুঝে নিয়েই গা ঢাকা দেন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

ঘটনার পর ভুক্তভোগী শারমিন আক্তার ন্যায়বিচারের আশায় গাজীপুরের মাননীয় জজ কোর্টে একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত অভিযুক্ত আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “আসামিকে গ্রেপ্তারের বিষয়টি আমাদের নজরে রয়েছে। তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো সময় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost