Logo
শিরোনাম:
গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

কালিয়াকৈরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, প্রাণ গেল একই পরিবারের ৩ জনসহ ৪ জনের।

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহতের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ জুলাই ২০২৫) দুপুরে উপজেলার ধামরাই-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এই দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের, তারা হলেন- বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের সাদেক আলীর মেয়ে নাসরিন নাহার (৩০), তার স্বামী (নাম জানা যায়নি), এবং তাদের শিশু পুত্র। নিহত অপর ব্যক্তি হলেন গাজীপুর জেলার শ্রীপুর থানার কেউরা পশ্চিম খণ্ড গ্রামের শফিকুল ইসলাম (৫৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক সিএনজিকে মুখোমুখি চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে।

সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান শফিকুল ইসলাম ও শিশু পুত্র। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নাসরিন নাহার ও তার স্বামীকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক পলাতক রয়েছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত পরিবার ও তাদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফাহিম ফরহাদ , গাজীপুরঃ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By Raytahost