Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

ঝালকাঠির রাজাপুরে গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন।

জেলা প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরের আলোচিত ঋণদান ও সঞ্চয় সমবায় প্রতিষ্ঠান “গ্রাম বাংলা সদায় ও ঋণদান সমবায় সমিতি”-র গ্রাহকরা সংবাদ সম্মেলন করে তাদের জমানো টাকা ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার সকাল ১১টায় মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পক্ষে পারভিন আক্তার।

তিনি বলেন, “এই প্রতিষ্ঠানটি ২০১৪ সালে ওবায়দুল ৩০ নানী, সাইফুল ইসলাম স্বপন, ফরিদ হোসেন ও সজল নামে চারজন মিলে গঠন করেন। বর্তমানে প্রায় ৬০০ জন গ্রাহক এতে বিনিয়োগ করেছেন। কিছুদিন আগে মালিকপক্ষ ব্যবসায়িক সমস্যার কথা জানিয়ে মুনাফাভিত্তিক হিসাব বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এবং দুই বছরের মধ্যে সকল গ্রাহকের টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেয়।”

তবে অভিযোগ রয়েছে, গ্রাহকদের মধ্য থেকে একটি প্রভাবশালী মহল হঠাৎ সম্পূর্ণ টাকা তাৎক্ষণিক ফেরতের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। এতে মালিক পক্ষ ব্যবসা পরিচালনায় চরম বাধার সম্মুখীন হয়। অভিযোগ রয়েছে, এই মহলটি মালিকদের ব্যবসা প্রতিষ্ঠানেও লুটপাট চালিয়ে তাদের এলাকা ছাড়তে বাধ্য করেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, “মালিক পক্ষ এলাকায় ফিরলে ধাপে ধাপে সকলের টাকা ফেরত দেয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু তারা এলাকায় ফিরতে না পারলে টাকা ফেরত দেয়াও সম্ভব নয়। অথচ কিছু ব্যক্তি তাদের আগমনে বাধা সৃষ্টি করছে।”

ক্ষতিগ্রস্ত গ্রাহকদের একজন পারভিন আক্তার বলেন, “আমরা চাই আমাদের কষ্টার্জিত অর্থ ফেরত আসুক। তাই মালিকদের একটু সময় ও সুযোগ দিতে হবে। তাদের অনুপস্থিতিতে কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের সম্পত্তি দখল করে নিচ্ছে—এতে প্রকৃত গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

তিনি আরও বলেন, “আমাদের আয়-উপার্জনের সবটাই এই সমবায়ে ছিল। এখন সেই টাকা না পেলে আমাদের সংসার চালানোও কঠিন হয়ে যাবে।”

গ্রাহকরা এই ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে তারা প্রশাসন ও সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান, যেন মালিক পক্ষকে নিরাপত্তা দিয়ে এলাকায় ফিরিয়ে আনা হয় এবং তারা ব্যবসা চালু করে ধাপে ধাপে সকলের টাকা পরিশোধ করতে পারে—এই পরিবেশ তৈরি করা হয়।

গ্রাহকদের আহ্বান—“আমাদের টাকার জন্য, আমাদের জীবনের জন্য, আমাদের বাঁচার জন্য আপনারা পাশে থাকুন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost