Logo
শিরোনাম:
সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে: জামির হোসেন সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই :নাজমুল হোসেন মন্ডল ৪৪ নং ওয়ার্ডের উন্নয়ন করাই হলো আমার মুল লক্ষ্যে আলী আহামদ টুক্কু

নাটোরের সিংড়ায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার।

নাটোর প্রতিনিধি,আমিনুল ইসলাম।

নাটোরের সিংড়া পৌর এলাকার নিংগইন বালু মহলের পাশে রাস্তার ধারে পড়ে থাকা আনুমানিক ৭০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সিংড়া পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় স্থানীয় লোকজন সিংড়া পৌর এলাকার নিংগইন বালু মহলের পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে একটি মরদেহ পড়ে থাকতে দেখে সিংড়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের নাক ও মুখে রক্তের চিহ্ন ছিল। মরদেহের পাশেই একটি লাঠি ও একটি ঝোলা ব্যাগ পড়ে ছিল।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে হত্যাকাণ্ডের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি আরো জানান, মরদেহটি শনাক্তের চেষ্টা চলছে এবং মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কার্যক্রম রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost