Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

কুয়াকাটা সমুদ্র সৈকতে জোয়ারে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ।

জেলা প্রতিনিধি:শুক্রবার (১ আগষ্ট) পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে জোয়ারে ভেসে এসেছে সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে নজরুল ইসলাম হাওলাদারের (৬০) মরদেহ। সকাল ৮.০০ টায় দিকে সমুদ্র সৈকতের মিরাবাড়ি স্পটে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ টি নিখোঁজ জেলে নজরুল ইসলামের । তিনি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা।

জোয়ারে ভেসে আসা মরদেহ টি কুয়াকাটা সৈকতের মিরাবাড়ি স্পটে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পরে মরদেহটির খোঁজ পেয়ে নজরুল ইসলামের ছেলে নাসির হাওলাদার এসে মরদেহটি তাঁর বাবার বলে শনাক্ত করেন।

নাসির হাওলাদার বলেন, ‘আমার বাবা নজরুল ইসলাম হাওলাদার গত বুধবার (২৩ জুলাই )সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হয়। তাঁরা একটি মাছ ধরার ট্রলারে ১৫ জন জেলে ছিলেন। ৮৪ ঘণ্টা পর ১০ জন জেলে উদ্ধার হয়। ওই ট্রলারের আরও পাঁচজন জেলে নিখোঁজ ছিলেন। যার মধ্যে আমার বাবাও ছিলেন। আজ সকালের জোয়ারে বাবার মরদেহ ভেসে এসেছে। এখনো চার জেলে নিখোঁজ আছে।

কুয়াকাটা নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost