Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে ৫৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-২

জেলা প্রতিনিধি:ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১ আগস্ট) গভীর রাতে ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাপুরিয়া পট্টি এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম এর নেতৃত্বে একটি দল প্রথমে পালবাড়ী রোডস্থ শেখ মুজিব গলির মুখে অভিযান চালায়। এ সময় সেখান থেকে আব্দুল্লাহ আল জোবায়ের (২১) নামের এক যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার কাছে থাকা ইয়াবার কিছু অংশ ড্রেনে ফেলে দিয়েছে এবং বাকি ট্যাবলেট তার বন্ধু তাসিন কাজীর বাসায় রাখা আছে।

এরপর পুলিশ দল স্থানীয় সাক্ষীদের সাথে নিয়ে কাপুরিয়া পট্টি এলাকার তাসিন কাজীর তিন তলা বাড়িতে অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর রাত ৪টা ১০ মিনিটে বাড়ির গেইট খুললে ডিবি পুলিশ তৃতীয় তলার ফ্ল্যাটে প্রবেশ করে। জিজ্ঞাসাবাদে তাসিন কাজী স্বীকার করে, ৭/৮ দিন আগে বন্ধু জোবায়ের একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো প্যাকেট তার কাছে রেখে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভয় পেয়ে সেটি জানালা দিয়ে নিচে ফেলে দেন। পরে তা উদ্ধার করে গণনা করা হলে মোট ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে দুই আসামির বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ।

মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান এলাকায় প্রশংসিত হলেও এলাকাবাসী চায়, শুধু জব্দ বা গ্রেপ্তারের মধ্যে অভিযান সীমাবদ্ধ না রেখে মাদকের উৎস চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost