Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

ভোলা ও পটুয়াখালীতে ৩ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ৯ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

জেলা প্রতিনিধি:আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ জুলাই ২০২৫ তারিখ বুধবার সকাল সাড়ে ৬ টায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক ভোলার চরফ্যাশন থানাধীন ডালিরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি ট্রলিং বোট ও ১৫০ মিটার ট্রলিং জালসহ একজন জেলেকে আটক করা হয়।

অপর দিকে বুধবার(৩০ জুলাই )মধ্যরাত ১.০০ টায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য বিভাগের সমন্বয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন মহিপুর থানা সংলগ্ন আলীপুরের আমখোলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৯ পিস বেহুন্দী জাল ও ২ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ৮ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয়। জব্দকৃত ট্রলিং বোট ও জালসহ আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চরফ্যাশন ও কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost