Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

ঝিনাইগাতীতে যৌতুকের দাবি মেটাতে না পেরে স্বামীর ঘর করতে পারছে না গৃহবধূ।

শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরে যৌতুক লোভি স্বামীর যৌতুকের দাবি মেটাতে না পেরে স্বামীর ঘর করতে পারছে না গৃহবধূ হালিমা আক্তার (২৫)। হালিমা আক্তার উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মরহুম হযরত আলীর কন্যা। জানা গেছে গত ৭বছর পূর্বে হালিমা আক্তারের বিয়ে হয় একই গ্রামের বাদল মিয়ার ছেলে সোহেল রানার সাথে। অভিযোগে প্রকাশ বিয়ের সময় সোহেল রানাকে ২ লাখ টাকা যৌতুক দেয়া হয়।

তাদের দাম্পত্য জীবনে একজন কন্যা সন্তান ও রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুক লোভি সোহেল রানা ও তার পরিবারের সদস্যরা আরো ২ লাখ টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে হালিমা আক্তারকে চাপ দেয়। কিন্ত গৃহবধূ হালিমা আক্তার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পাড়ায়। তার উপর নেমে আসে স্বামী ও শশুর বাড়ির লোকজনের অমানবিক নির্যাতন।

এক পর্যায়ে সোহেল রানা গত প্রায় ২ বছর পুর্বে হালিমা আক্তার ও তার সন্তানকে বাবার বাড়িতে রেখে যায়। গত দুই বছর ধরে সোহেল রানা স্ত্রী সন্তানের ভরনপোষণ করেন না। বর্তমানে সন্তানসহ বিধবা মাতা রাশিদা বেগম ঘরে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করে আসছে হালিমা আক্তার । গত ৩০ সেপ্টেম্বর সোহেল রানা হালিমা আক্তারের বাবার বাড়িতে এসে পুনরায় ২ লাখ টাকা যৌতুক হিসেবে দাবি করে। কিন্ত হালিমার মা রাশিদা বেগম সোহেল রানার দাবি মেটাতে না পাড়ায় সোহেল রানা উত্তেজিত হয়ে শশুর বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে। এক পর্যায়ে হালিমা আক্তারকে মারধর করে। পরে হালিমা আক্তার বাদি হয়ে স্বামীসহ শশুর বাড়ির লোকদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কোন আইনগত ব্যবস্থা গ্রহন করনি। অপর দিকে সোহেল রানা ও তার পরিবারের লোকজন হালিমা আক্তার ও তার পরিবারের লোকজনকে প্রাননাশের হুমকি ও নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। ফলে হালিমা আক্তার ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,আল আমিন বলেন এ বিষয়ে ভিকটিমের একটি অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost