Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

“ভাবি হত্যা’র সাজা খেটে ফিরেই ভাতিজিকে হত্যা,চাচা আটক”

জেলা প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে আপন চাচার হাতে নৃশংসভাবে খুন হয়েছে নাহিল আক্তার তান্নু (৬) নামে এক শিশুকন্যা। মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার সোনাকাটা ইউনিয়নের ঈদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।’

শিশু তান্নু স্থানীয় দুলাল খানের মেয়ে ও লাউপাড়া আইডিয়াল কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী।’

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাচা হাবিব খান ওরফে হাবিল (২৭) গাছের ডাল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে শিশুটিকে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তান্নুকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে বরিশাল যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। অভিযুক্ত হাবিল খান শিশু তান্নুর বাবা দুলাল খানের ছোট ভাই।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৫ সালে দুলাল খানের প্রথম স্ত্রী তানিয়া আক্তারকে (৩০) জবাই করে হত্যা করেন ছোট ভাই হাবিল খান। সেই ঘটনায় সাত বছর কারাভোগের পর সম্প্রতি মুক্তি পান তিনি। মুক্তির পর থেকেই এলাকায় দিনমজুরের কাজ করছিলেন।

তান্নুর বাবা দুলাল খান বলেন, ১০ বছর আগে আমার স্ত্রীকে জবাই করে হত্যা করে হাবিল। পরে আমি দ্বিতীয় বিয়ে করি। আজ আমার এ সংসারের একমাত্র কন্যাকেও মেরে ফেলল সে। আমি খুনি হাবিলের ফাঁসি চাই।

তালতলী থানার ওসি শাহজালাল মিয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে, তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত হাবিল খানকে আটক করেছে। শিশুটির লাশ উদ্ধার করে থানায় আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost