Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

নরসিংদীতে  জাতীয় সাংবাদিক সংস্থার শিবপুর উপজেলা কমিটি অনুমোদন! সভাপতি রব, সম্পাদক নাদীরুজ্জামান।

নিজস্ব প্রতিনিধিঃ

‎নরসিংদী জেলার শিবপুর উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটি অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎ সোমবার (৮ নভেম্বর) দুপুর ২ ঘটিকায় জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে নরসিংদী জেলার শিবপুর উপজেলা শাখার কমিটি অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব
‎মোঃ আলমগীর গনি। জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, আছিয়া খাতুনের উপস্থিতে ও অনুমোদিতে নরসিংদী জেলার শিবপুর  উপজেলা শাখার সভাপতি হিসাবে দৈনিক যুগ-যুগান্তর, নরসিংদী প্রতিনিধি, সৈয়দ আব্দুর রব ও দৈনিক আজকের আলোকিত সকাল এর ভ্রাম্যমাণ প্রতিনিধি, গাজী নাদীরুজ্জামান কে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়।

‎ নবগঠিত এ কমিটিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
‎সভাপতি : সৈয়দ আবদুর রব
‎সিনিয়র সহ-সভাপতি : মোঃ আরমান হোসেন
‎সহ-সভাপতি : সাদিয়া আক্তার
‎সাধারণ সম্পাদক : গাজী নাদীরুজ্জামান
‎যুগ্ম সাধারণ সম্পাদক : হুমায়ুন কবির সরকার
‎সাংগঠনিক সম্পাদক : আশিষ দাস
‎দপ্তর সম্পাদক : মোঃ তৌফাজ্জল হোসেন
‎মহিলা বিষয়ক সম্পাদক : তানিয়া সুলতানা
‎প্রচার সম্পাদক : মোঃ মোশাররফ
‎কার্যনির্বাহী সদস্য : মোঃ সাইফুল ইসলাম
‎নির্বাহী সদস্য : মোঃ  মাছুম মিয়া

‎নেতৃবৃন্দ জানান, সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন করতে হবে।  জাতীয় নির্বাচনে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।  সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাগত মর্যাদা রক্ষায় এই সংগঠন কাজ করে যাবে।

‎এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির  সদস্যবৃন্দদের  ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে শিবপুর উপজেলা  ইউনিটকে ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সকল সদস্যবৃন্দ।

‎উক্ত অনুষ্ঠানে ‎নিতী নির্ধারক পরিষদ সদস্য মোঃ মুন্জুরুল হক। ‎যুগ্ম মহাসচিব এম কাজল খান উপস্থিত ছিলেন।
‎এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা কমিটির  সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost