Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

জিএমপি’র সদর থানায় নবাগত ওসি আমিনুল ইসলামের যোগদান।

জাকারিয়া শিকদারঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল করা হয়েছে।জিএমপি’র ৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়।এরই পরিপ্রেক্ষিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো.আমিনুল ইসলাম। তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর বদলি হওয়ার কারণে সদর থানার দায়িত্বভার গ্রহণ করেন।

নবাগত ওসি এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।সদর থানায় দায়িত্ব গ্রহণ করার পর নবাগত ওসি মো.আমিনুল ইসলাম বলেন, এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, বাল্যবিবাহ, অনলাইন জুয়া সহ বিভিন্ন অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা করব।মাদক,সন্ত্রাস,জুয়া নির্মূল করার লক্ষ্যে যা করা প্রয়োজন তাই করা হবে। এর সাথে যারা জড়িত থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না সে যেই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক সাথে কোন আপোষ নেই।সুষ্ঠু নির্বাচন, এলাকার নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠন করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছেন ওসি আমিনুল।

গাছা থানায় দায়িত্ব পালনকালে ওসি আমিনুল ইসলাম তার আচার-আচরণ, বিনয়, মানবিকতা এবং কাজের প্রতি সততা ও নিষ্ঠার জন্য সবার হৃদয়ে বিশেষ স্থান দখল করেছিলেন। সাধারণ মানুষের সমস্যায় দ্রুত সাড়া দেওয়া, অভিযোগকারীদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আন্তরিক প্রচেষ্টায় তিনি গাছা থানাকে করেছিলেন জনবান্ধব।তার বিদায়কে কেন্দ্র করে থানার ভেতর বাইরে সহকর্মী এবং সাধারণ মানুষের মাঝে নেমে আসেছিলো গভীর বেদনা, আবেগ ও স্মৃতির উচ্ছ্বাস।

গত ১৬ই জুন ডিবি থেকে বদলি হয়ে গাছা থানায় অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে যোগদান করেছিলেন ওসি আমিনুল ইসলাম। এর আগে তিনি গাজীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের পরিদর্শক ছিলেন।

স্থানীয় সুধীজনদের মতে, নতুন ওসি তাঁর দক্ষতা, সততা ও অভিজ্ঞতার মাধ্যমে সদর থানার সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করে তুলবেন। এতে গাজীপুর সদর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost