• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Headline
গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে বেহাল সড়ক: জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনায় জনদুর্ভোগ চরমে। তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনের বদলি বাতিলের দাবি স্থানীয়দের। তারাগঞ্জে রোপা আমন বীজ ধান প্রণোদনা বিতরণ উদ্বোধন। ১৫ নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমী ঘোষণা: প্রতিবছর ১০ জনকে ওমরাহ পালনের সুযোগ দেবেন ফয়সাল আহম্মেদ সরকার। ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে। দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা। গাজীপুর মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত, গজারিয়াপাড়া মাদকবিরোধী অভিযান কমিটি ঘোষণা। গাজীপুর সিটির ১৫ নং ওয়ার্ড ভোগড়া পূর্ব পাড়া সরকারবাড়ি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর তাতীদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি। উন্নয়নের ধারাবাহিকতায় আবারও আলহাজ্ব ফয়সাল আহামেদ সরকারকে চান ১৫ নং ওয়ার্ডবাসী।

গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে বেহাল সড়ক: জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনায় জনদুর্ভোগ চরমে।

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
filter: 0; jpegRotation: 90; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 103.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরের ২২ নম্বর ওয়ার্ডের গজারিয়াপাড়া এলাকার কবির মার্কেট সংলগ্ন মজিদ মুন্সির বাড়ির পাশের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে প্রতিদিন হাজারো মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির ওপর ময়লা-আবর্জনা ও কাদাপানি জমে থাকায় পথচারীদের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী, বয়স্ক ব্যক্তি ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেক সময় যানবাহন চলাচলও ব্যাহত হয় এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

এলাকাবাসীর দাবি, প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে সমস্যাটির কোনো কার্যকর সমাধান করা হয়নি। ফলে জনদুর্ভোগ দিন দিন আরও বাড়ছে।

স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা এবং নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা