• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Headline
গাছায় বিল্লাল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাছায় দোকান থেকে টাকাসহ মালামাল লুট ও হত্যার হুমকির থানায় অভিযোগ ফুয়াদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। সালনায় যুবলীগ-ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল। পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে তাঁতীদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। কাপাসিয়ায় ৮ একর ৬০ শতাংশ জমি দখলের চেষ্টা, ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। গাজীপুরের গজারিয়াপাড়ায় প্রকাশ্যে গাঁজা বিক্রির অভিযোগ, ‘বিন্দুমাসী’র নাম ঘিরে আলোচনা—প্রশাসনের হস্তক্ষেপ কামনা গাজীপুরে ঘর থেকে সাইকেল চুরি, সিসিটিভি ফুটেজে চোর শনাক্ত। গাজীপুরে জমি বিক্রির ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বৃদ্ধ বাবাকে প্রাণনাশের হুমকি। গজারিয়া পাড়ায় সড়ক দখল করে বালু রাখার অভিযোগ, যানজটে ভোগান্তিতে শ্রমিক-জনসাধারণ। hacked by chinafans

নবনিযুক্ত উপাচার্য-উপউপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানাল নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন।

Reporter Name / ২৭৫ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

নোয়াখালী প্রতিনিধি

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ হয় এ সময় তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
‎
‎বুধবার (১০ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎
‎সাক্ষাৎকালে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দরা নবাগত উপাচার্য ও উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং গণমাধ্যমের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার বিষয়ে পারস্পরিক মতবিনিময় হয়।
‎
‎নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের নোয়াখালী প্রতিনিধি শাহাদাত বাবু, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও নিউজ২৪ টিভির জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ নুর রহমান, দপ্তর সম্পাদক আবু ছায়েদ, সিনিয়র সাংবাদিক আব্দুল বাসেদ, সিনিয়র সাংবাদিক জিজিএম মাহবুব, রাজধানী টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি মোঃ বেল্লাল হোসাইন নাঈম, দৈনিক সরেজমিন বার্তার ব্যুরো চীফ জুনায়েদ কামাল, দেশ এডিশন প্রতিনিধি আরিফ হোসেন ও দৈনিক গণকন্ঠের প্রতিনিধি আরিফুল ইসলাম শাহীনসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
‎
‎এ সময় নবাগত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। তারা বলেন, নোবিপ্রবিকে শিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে নিতে সকল অংশীজনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‎
‎সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা