• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে ১০ জনকে ওমরাহ হজ্বে পাঠানোর ঘোষণা দিলেন শ্রমিক নেতা ফয়সাল সরকার। হাজী আঃ জব্বার সরকারের উপস্থিতিতে ৩২নং ওয়ার্ড ডেগেরচালা মেইন রোডের ভাঙা অংশের সংস্কার কাজ শুরু। জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে বেহাল সড়ক: জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনায় জনদুর্ভোগ চরমে। তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনের বদলি বাতিলের দাবি স্থানীয়দের। তারাগঞ্জে রোপা আমন বীজ ধান প্রণোদনা বিতরণ উদ্বোধন। ১৫ নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমী ঘোষণা: প্রতিবছর ১০ জনকে ওমরাহ পালনের সুযোগ দেবেন ফয়সাল আহম্মেদ সরকার। ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে। দর্শনা জয়নগরের আ.লীগের দোসর হুন্ডি ব্যবসায়ি জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা। গাজীপুর মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত, গজারিয়াপাড়া মাদকবিরোধী অভিযান কমিটি ঘোষণা।

হাজী আঃ জব্বার সরকারের উপস্থিতিতে ৩২নং ওয়ার্ড ডেগেরচালা মেইন রোডের ভাঙা অংশের সংস্কার কাজ শুরু।

গাজীপুর থেকে / রাজু আহমেদ / ৬ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

রাজু আহাম্মেদ গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের ডেগেরচালা মেইন রোডে এমইউ আলিম মাদ্রাসার সামনে দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকা সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী এবং শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সংস্কার কাজের উদ্বোধন ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী আঃ জব্বার সরকার। এ সময় গাছা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য মুরুব্বীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এ ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে। স্থানীয়রাও দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে নিরাপদ ও চলাচল উপযোগী সড়ক নিশ্চিত করার আহ্বান জানান।
এলাকাবাসীর প্রত্যাশা, সংস্কার কাজের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা