• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Headline
রাজেন্দ্রপুর থেকে বাংলাবাজার রাস্তায় ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থী-শ্রমিক। গাজীপুর জেলা সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। গাজীপুর জেলা তারেক জিয়া পরিষদের নবনির্বাচিত ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজেন্দ্রপুর চৌরাস্তার ফুটওভার ব্রিজের মার্কেট ঘিরে বাড়ছে হকারদের দৌরাত্ম্য, দুর্ভোগে পথচারী। বন্যার্তদের পাশে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান। সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর হামলার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ। গাজীপুরে ১০ জনকে ওমরাহ হজ্বে পাঠানোর ঘোষণা দিলেন শ্রমিক নেতা ফয়সাল সরকার। হাজী আঃ জব্বার সরকারের উপস্থিতিতে ৩২নং ওয়ার্ড ডেগেরচালা মেইন রোডের ভাঙা অংশের সংস্কার কাজ শুরু। জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা।

গাজীপুর জেলা সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর থেকে / রাজু আহমেদ / ৮ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি রাজু আহাম্মেদ

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাজীপুর জেলা সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুর ১২টায় গাজীপুর জেলা সদর সাব রেজিস্ট্রারের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সদর সাব রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. আঃ বাতেন। এছাড়াও জেলা সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং গাছের যথাযথ পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা