Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

মোটরসাইকেলচালকদের কথাও ভাবুন, বিকল্পটিও দেখান

দেশে গত জুন মাসে সড়ক দুর্ঘটনায় যত মৃত্যু হয়েছে, তার ৪০ শতাংশ মোটরসাইকেলচালক অথবা আরোহী। একটি সংস্থা সংবাদপত্রের তথ্য সংকলন করে আমাদের এ তথ্য জানিয়েছে। আমরা যেটা জানতে পারিনি সেটি হলো, যানবাহনের সংখ্যার অনুপাতে মৃত্যুর হার কত এবং এই মৃত্যুতে প্রতিটি ক্ষেত্রেই কি মোটরসাইকেলচালক দায়ী?

  1. একটি উদাহরণ দেওয়া যাক। আমাদের স্বপ্নের পদ্মা সেতু চালুর পর সেখানে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়। যেহেতু দুর্ঘটনাটি মোটরসাইকেলের, তাই আমরা হয়তো ধরেই নিয়েছি দোষ মোটরসাইকেলচালকের। কিন্তু ঘটনার পর একটি ভিডিও চিত্র বের হয়। সেখানে স্পষ্টই দেখা যায়, সেতুর ওপরে একটি মাইক্রোবাস থামানো ছিল। তার পাশে সেতুর ওপরের রাস্তায় শুয়ে কয়েক ব্যক্তি ছবি তুলেছিলেন। মোটরসাইকেলের চালক মূলত তাঁদের বাঁচাতে গিয়েই প্রাণ দিয়েছেন।

প্রশ্ন হলো, পদ্মা সেতুর মতো স্থাপনায় সন্ধ্যার পর সড়কের ওপর শুয়ে কারও ছবি তোলার কথা কি না। সেতুর পাশে দাঁড়িয়ে মানুষ ছবি তুলতে পারে, এ বিষয়ে যানবাহনের চালকদের সতর্ক থাকা দরকার। কিন্তু সড়কের মধ্যে আবছা আলোয় শুয়ে কেউ ছবি তুলবেন, সেটা মনে হয় কোনো চালকই মাথায় রাখবেন না।

যা-ই হোক, দুর্ঘটনাটির পর পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ হয়েছে। কিন্তু কারা পদ্মা সেতুতে নিষিদ্ধ থাকার পরও মাইক্রোবাস থামিয়েছিলেন, সড়কে শুয়ে ছবি তুলছিলেন; সেই খোঁজ নেওয়া হয়েছে, তাঁদের ধরা হয়েছে—এমন খবর আমরা পত্রিকায় দেখিনি। বরং দেখছি, মোটরসাইকেলের ওপর একের পর এক বিধিনিষেধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost