Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

কক্সবাজারে কলেজ হোস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি—হত্যা

সৌরভ হাসান হাসিব, স্টাফ রিপোর্টার,মাতৃবাংলা।

কক্সবাজার শহরের উত্তর ডিককুল এলাকায় হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের হোস্টেল ভবন থেকে হারুনুর রশিদ ওরফে মনির চৌধুরী (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মনির উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ পাইন্যাশিয়া গ্রামের বাসিন্দা এবং কলেজটির একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁদের মতে, আত্মহত্যা হলে আশপাশের বেঞ্চ এলোমেলো থাকত, অথচ ঘটনাস্থলে এমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। এমনকি যে রডে মরদেহ ঝুলছিল, সেখানে মাকড়সার জালও অক্ষত ছিল।

মনিরের চাচাতো ভাই ও উখিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব সুলতান আহমদ চৌধুরী অভিযোগ করেন, মনিরকে বালিশচাপা দিয়ে হত্যা করা হতে পারে। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, ঘটনাস্থলটি একটি পরিত্যক্ত ভবন ছিল। এলাকাবাসী ও পরিবারের অভিযোগ—মনিরকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost