Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

গাজীপুরে মোহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন।

জাকারিয়া শিকদার, এডিট ইন চিফ, মাতৃবাংলা।

গাজীপুরে উদ্বোধন হলো মোহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড ট্রেনিং ইনস্টিটিউট। গাজীপুরে চৌরাস্তা টাঙ্গাইল রোডে রয়েল স্টার ভবনের ৭ম তলায় জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো মোহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন অনুষ্ঠান।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নিতু চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং মোহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর ভাইস চেয়ারম্যান এম কাজল খান।

আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক লতিফা তালুকদার আখি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর চৌরাস্তা বনিক সমিতির সভাপতি মোঃ বাচ্চু সরকার। উপস্থিত ছিলেন সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মনিরুজ্জামান মনির।

আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি হারিছুর রহমান শিপলু ও মোঃ মাসুদ করিম। সাহিত্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আজিজুর রহমান শান্ত। মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা সরকার, সমাজকল্যাণ সম্পাদক মোসাঃ মুক্তা রিনা বেগম। কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুল হাসান রনি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল ম্যানেজার এবং গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ আঃ হামিদ।

এসময় ডাঃ মোঃ আঃ হামিদ বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় কারিগরী শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, এখানে শিক্ষার্থীরা ট্রেনিং নিয়ে পাঠদান শেষে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত রাখবে।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে মোহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও তোবারক বিতরণ করে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost