Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

কুয়াকাটায় পরিত্যক্ত বাড়ির ঝোঁপ ঝাড় থেকে এক জেলের লাশ উদ্ধার।।

কালাপাড়া (পটুয়াখালী )প্রতিনিধি :

শুক্রবার (১৮ জুলাই) পটুয়াখালীর কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পর একটি পরিত্যক্ত বাড়ির ঝোপ ঝাড় থেকে সুবজ হাওলাদার (২৩) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে কুয়াকাটা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের শরিফপুর এলাকা থেকে গলায় গামছা মোড়ানো অবস্থায় সবুজের লাশ উদ্ধার করা হয়। সে ঐ এলাকার বাশার হাওলাদারের ছেলে।
মহিপুর থানার পুলিশ ও মৃত্যু সবুজের পারিবারিক সূত্র থেকে জানা যায়, গত মঙ্গলবার রাতে সবুজের সঙ্গে তার স্ত্রী আমেনার কথা কাটাকাটি হয়। বুধবার দুপুরে আমেনার বড় ভাই সবুজের বাড়িতে গিয়ে সবুজকে হুমকি ধামকি দিয়ে আমেনাকে নিয়ে চলে আসেন। এর কিছুক্ষন পরে সবুজও ঘর থেকে বের হয়ে যায়। গত বৃহস্পতিবার রাতে সবুজ তার বন্ধু লালচানের ফোন দিয়ে আমেনাকে জানায় তার বন্ধুদের গাঁজা খাওয়ার ছবি তোলা নিয়ে বন্ধুদের সঙ্গে তার ঝগড়া হয়েছে। পরে আজ সকালে স্থানীয় এক নারী গরু চড়াতে গিয়ে ওই বাড়ির ঝোপে তার লাশ দেখতে পায়।
মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, লাশ উদ্ধার করে থানায নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost