Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

ভালুকায় পুলিশের বিশেষ অভিযানে হে/রো/ইন-গাঁ/জা ও চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

১৯ জুলাই ২০২৫, শনিবার,ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে হেরোইন, গাঁজা এবং চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে চালানো পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ধামশুর গ্রামের মৃত আবু সাইদের ছেলে উজ্জল, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত খোরশেদ মিয়ার ছেলে রবি মিয়া ভুট্রো (৬২) এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কোনাপাড়া গ্রামের মৃত সালেক মিয়ার ছেলে মোঃ কাজল মিয়া (৩০)।

পুলিশ জানায়, ধৃত উজ্জল ও রবি মিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, কাজল মিয়াকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost