Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মৃ/ত্যু।

ভূরুঙ্গামারী প্রতিনিধি:কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে পন্ডিতপাড়া গ্রামে বাসার বিদ্যুৎ সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকারিয়া (১৪) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলন বাজার সংলগ্ন পন্ডিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া বলদিয়া স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ও ওই গ্রামের নবাব উদ্দিনের ছেলে। অকালপ্রয়াণে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এলাকাবাসী জানান, পাশের বাসার মোটরের বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় অসাবধানতাবশত জাকারিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অল্প বয়সী এক প্রাণবন্ত তরুণকে হারিয়ে আমরা শোকাহত।”

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost