Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

কুড়িগ্রামে জমিজমা বিরোধের জেরে হত্যা, ০৭ আসামি গ্রেফতার।

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যা মামলায় এজহারভুক্ত আরও দুই আসামিকে গাজীপুর জেলা থেকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হলো।

জানা যায়, গত ২৪ জুলাই ২০২৫ তারিখে রৌমারী থানার অন্তর্গত ভেন্দুরচর ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হন। ঘটনার পরপরই পুলিশ সুপার কুড়িগ্রামের নির্দেশে রৌমারী থানা পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে ৫ জন আসামিকে গ্রেফতার করে।

এরই ধারাবাহিকতায় গত ২৮ জুলাই রাতে রৌমারী থানা পুলিশের একটি টিম গাজীপুর জেলার শফিপুর এলাকা থেকে মামলার এজহারভুক্ত দুই আসামি ধলু মিয়া ও দুলালকে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “হত্যা মামলার এজহারভুক্ত সাত আসামির মধ্যে সাতজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই এই মামলার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে চার্জশিট দাখিলের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost