Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

বাউফলে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর থানায় আত্মসমর্পণ।

বিশেষ প্রতিনিধি:পটুয়াখালীর বাউফলে পরকীয়া সন্দেহে সরোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তি স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন । শুক্রবার (১ লা আগষ্ট) ভোরে চার বছরের শিশু সন্তানকে নিয়ে বাউফল থানায় হাজির হন তিনি। পরে তার দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ স্ত্রী সালামা আক্তার (৩২) মরদেহ উদ্ধার করেছে। মৃত সালমা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মৃত রুস্তম আলীর মেয়ে। তিনি বাউফলের নুরাইনপুর নেছারিয়া ডিগ্রি মাদ্রাসার শিক্ষক ছিলেন। আর সরোয়ার একই উপজেলার মৃত মোকসেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাকরির সুবাদে সালমা ও তার স্বামী সরোয়ার তাদের সন্তান সরফরাজকে নিয়ে উপজেলা চন্দ্রপাড়া গ্রামের জসিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। গতকাল বিকেলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে ধারালো দা দিয়ে স্ত্রী সালমার ঘাড়ে কোপ দেন সরোয়ার । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর শুক্রবার ভোরে থানায় হাজির হয়ে সবকিছু স্বীকার করেন সরোয়ার।

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost