Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

মরিচ্যা যৌথ চেকপোস্টে ৩০হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক।

কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযানে ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। এ ঘটনায় এক সিএনজি চালককে আটক করা হয়েছে।
আটক চালক নোয়াখালী হাতিয়ার শাখিড়া বাজার শলিরচড় এলাকার মো. মতিনের ছেলে মো. আরিফ (৩৬)।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহলদল কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কোর্টবাজার এলাকায় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাওয়া করে। পরে মরিচ্যা চেকপোস্টে এনে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে সিএনজির গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়।
অভিযান প্রসঙ্গে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ কক্সবাজার জার্নালকে জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় সর্বদা সতর্ক। চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost