Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী আব্দুল লতিফের শেষ বিদায়।

​নিজস্ব প্রতিনিধি/রাজু আহম্মেদ তাইজুল :

​জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা এবং টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার আলহাজ্ব গাজী আব্দুল লতিফ বার্ধক্যজনিত কারণে গত ১৬/০৮/২০২৫ইং, শনিবার ভোর ৪ ঘটিকায় মৃতু্বরণ করেন। তার মৃত্যুকালীন বয়স ছিল ৮০ বছর। তিনি টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন এর পিতা।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

​আজ বাদ জোহর উত্তর আরিচপুর গাজী বাড়ির শাহী জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

​তার জানাজায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “তাদের পরিবারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ছোটবেলা থেকেই দেখে আসছি।” এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন আহম্মেদ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোঃ জসিম উদ্দিন ভাট, গাজীপুর মহানগর কৃষকদলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান, কৃষকদলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম নিপু, গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ্ জালাল , গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলফাজ দেওয়ান প্রমুখ।

​উপস্থিত সকলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost