Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

শ্রীপুরে শিশুর লাশ দাফনে বাধা, ২২ ঘন্টা পর সম্পন্ন।

নিজস্ব প্রতিনিধি:আলি হোসেন,

শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি গ্ৰামে শিশুর লাশ দাফনে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।উপজেলার গাজীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাশবাড়ি গ্ৰামের মরহুম সুরুজ মিয়ার মেয়ের বাচ্চা জন্ম গ্ৰহন করার, কয়েক ঘন্টা পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ।

নিহত বাচ্চার লাশ দাফন করার জন্য পারিবারিক কবরস্থানে কবর খনন করার সময় পারিবারিক সম্পত্তির মালিক ধন্ধে বাঁধা দেয় । বাঁধা উপেক্ষা করে কবর খনন করতে গেলে ইউনুস আলীর ছেলে আইনাল হক সহ বেশ কয়েকজন নিহত শিশুর পরিবারের সদস্যদের মারধর করে । এতে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে ।

এ ঘটনাকে কেন্দ্র করে মরহুম আমজাদ হোসেনের ছেলে,সাইদুর রহমান বাদী হয়ে, আমিনুল ইসলামের ছেলে,মো: উজ্জল হোসেন (৩০),আজিজুল ইসলাম (২৭), মোঃ ইউসুফ আলীর ছেলে,আয়নাল হক (৪৫), মো: রনি (১৮), পিতা- আয়নাল হক, মো: এনামুল হক (৩৫),আমিনুল ইসলাম (৫০) নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ৭/৮ জন বিবাদীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগে উল্লেখ করেন আমাদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ থাকার কারনেই শিশুর লাশ দাফন করতে বাধা দেয় । শিশু মৃত্যুর ২২ ঘন্টা পর শ্রীপর থানা পুলিশের সহযোগিতায় লাশ দাফন সম্পন্ন হয় ।

এ ঘটনায় বিবাদী আমিনুল ইসলামের ছেলে উজ্জ্বল হোসেন বলেন আমরা শিশুর লাশ দাফনে বাঁধা দেয়নি ,জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদি পক্ষ আমাদের মারধর করে । শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমরা বাড়িতে চলে আসি ।আমরা শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি ।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক পিপিএম বলেন শিশুর লাশ দাফন করা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost