Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

নাটোরের ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি:নাটোরের বাগাতিপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। তাঁদের আরেক সহযোগী পালিয়ে গেছে। রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার জামনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই সময় বাজারের মুরগির ব্যবসায়ী শাকিলের (২৬) কাছে তিনজন গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। তাঁকে ভয়ভীতি দেখানো হলে শাকিল টাকা দিতে অস্বীকৃতি জানান। পরে বাজারের লোকজন এগিয়ে এলে দুজন ধরা পড়ে এবং একজন পালিয়ে যায়।আটক দুজন হলেন মিজানুর রহমান (৪৫) এবং হাবিবুর রহমান হাবিব (২৯)। মিজানুর রহমান উপজেলার তালতলা এলাকার মৃত ইসমাইল সরকারের ছেলে এবং হাবিবুর রহমান হাবিব নাটোর সদর উপজেলার হাশিমপুর এলাকার আব্দুল গাফফারের ছেলে। এছাড়াও পলাতক ব্যক্তি হলেন আবু রায়হান রনি (৩৪)। তিনি নাটোর সদর থানার চন্দনপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে। তিনি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছেন।

স্থানীয়রা আটক দুজনকে জামনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা-পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে।পুলিশ জানায়, আটক দুজনের কাছ থেকে দুটি মোবাইল ফোন, সাংবাদিক লেখা দুটি আইডি কার্ড, মানবাধিকার প্রতিদিন নামের আরেকটি প্রেস কার্ড এবং রাজ-মেট্রো হ-১৪-১১৭১ নম্বরের একটি হিরো প্যাশন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।”জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, “গ্রামের মানুষ সাহস না দেখালে প্রতারকরা আরও বড় ধরনের ঘটনা ঘটাতে পারত।”স্থানীয়দের দাবি, এই চক্রটি সম্প্রতি উপজেলা জুড়েই কখনো সাংবাদিক পরিচয়ে কখনো ডিবি পরিচয়ে চাঁদাবাজি করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost