Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

কক্সবাজারের রামুতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার।

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

কক্সবাজার আজ ০৭ জানুয়ারি ২০২৬ তারিখ রামু উপজেলার গর্জনীয়া ইউনিয়নের থোয়াঙ্গা কাটা ঘোনার পাড়ার এলাকার কুখ্যাত সন্ত্রাসী নুরুল আবছার ওরফে ল্যাং আবছার (৩৭) দুর্গম পাহাড়ী এলাকার একটি বাড়ীতে এবং তার কয়েকজন সহযোগী উক্ত বাড়ী সংলগ্ন পাহাড়ে তাদের গোপণ আস্তানায় অবস্থান নিয়েছে এমন তথ্যের ভিত্তিতে রামু ১০ পদাতিক ডিভিশনের একটি বিশেষ অভিযানিক দল উক্ত সন্ত্রাসীদের আটকের উদ্দেশ্যে ভোর রাতে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে কুখ্যাত সন্ত্রাসী নুরুল আবছার ওরফে ল্যাং আবছার এবং তার সহযোগীরা অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে গভীর পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল রামু গর্জনিয়া তদন্ত পুলিশ এবং স্থানীয় গ্রাম পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীদের আশ্রীত বাড়ী এবং তৎসংলগ্ন গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, বিদেশি পিস্তলের আদলে ১টি (ডামি) পিস্তল, ২টি একনালা বন্দুক, ৪৯টি পিস্তল এর বুলেট, ৬টি রাইফেল এর বুলেট, ৩টি কার্তুজ, ১টি কার্টার, ২টি ধারালো অস্ত্র (ক্রিচ), ২টি বাটন ফোন এবং সন্ত্রাসীদের ফেলে যাওয়া ১টি মটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় কুখ্যাত সন্ত্রাসী আফসার এর ঘনিষ্ঠ রক্ষিতা ফাতেমা বেগম (২৫) কে অস্ত্রসহ আটক করা হয়।
উল্লেখ্য যে, কুখ্যাত সন্ত্রাসী নুরুল আবছার ওরফে ল্যাং আবছার হত্যা,গুম, ধর্ষণ,অপহরণ, চাঁদাবাজি, চোরাকারবারি সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলা সহ প্রায় ১০টি মামলা রয়েছে। ল্যাং আবছার সহ এধরণের কুখ্যাত সন্ত্রাসীদের আটকের লক্ষে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost