Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

সিরাজগঞ্জ-১ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী নাজমুস সাকিবকে কেটলি প্রতীক বরাদ্দ

জেলা প্রতিনিধি/মো: রকিবুল ইসলামঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে মো. নাজমুস সাকিবকে ‘কেটলি’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ সংক্রান্ত আনুষ্ঠানিক নথিতে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত নথির মাধ্যমে প্রার্থী মো. নাজমুস সাকিবের অনুকূলে নাগরিক ঐক্যের প্রতীক কেটলি বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রতীক বরাদ্দের পরপরই নাগরিক ঐক্যের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগ কার্যক্রম জোরদার করা হবে বলে জানিয়েছেন। দলীয় সূত্র জানায়, সিরাজগঞ্জ-১ আসনের ভোটারদের মধ্যে নাগরিক অধিকার, সুশাসন ও স্বচ্ছ রাজনীতির বার্তা পৌঁছে দিতে কেটলি প্রতীক নিয়ে মাঠপর্যায়ে প্রচারণা চালানো হবে।

এ বিষয়ে নাগরিক ঐক্যের স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচনী লড়াইয়ে প্রার্থী নাজমুস সাকিবের অবস্থান আরও সুসংহত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, পরিবর্তনকামী ভোটারদের সমর্থনে কেটলি প্রতীক উল্লেখযোগ্য সাড়া ফেলবে।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-১ আসনকে ঘিরে এবারের নির্বাচনে একাধিক রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রচারণার মূল পর্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost