Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

সমাজ বাস্তবতার প্রতিচ্ছবি নিয়ে আসছে কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমানের নতুন কাব্যগ্রন্থ ‘যা রটে তা ঘটে’।

নিজস্ব প্রতিবেদক: রাজু আহমেদ

সময়ের সাহসী উচ্চারণ ও সমাজ বাস্তবতার শিল্পিত প্রকাশ নিয়ে ২০২৬ সালের পাঠকদের জন্য প্রকাশিত হতে যাচ্ছে বিশিষ্ট কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমানের নতুন কাব্যগ্রন্থ ‘যা রটে তা ঘটে’।
স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী এই সাহিত্যিক তাঁর নতুন গ্রন্থে সমাজের আলোচিত অনালোচিত নানা ঘটনার গভীর প্রতিফলন তুলে ধরেছেন।
বইটিতে স্থান পেয়েছে সমাজে ভাইরাল হওয়া ঘটনা, মানুষের অজানা কিংবা আগে প্রকাশ না পাওয়া বাস্তব কাহিনির কাব্যিক রূপ। প্রতিটি কবিতায় রয়েছে সময়ের স্পন্দন, নীরব সত্যের উচ্চারণ এবং মানবিক বোধের গভীর আবেদন। যেসব বিষয় সাধারণত আড়ালে থেকে যায়, কবির কলমে তা হয়ে উঠেছে স্পষ্ট, সংবেদনশীল ও চিন্তাশীল প্রকাশ।
‘যা রটে তা ঘটে’ শুধু একটি কাব্যগ্রন্থ নয় এ যেন সময়ের দলিল। সমাজের নান্দনিকতা ও সমালোচনামূলক দিককে একসূত্রে গেঁথে পাঠকের সামনে উপস্থাপন করা হয়েছে। কবিতাগুলো পাঠককে ভাবাবে, প্রশ্ন তুলতে শিখাবে এবং চারপাশের বাস্তবতাকে নতুন চোখে দেখতে উদ্বুদ্ধ করবে।

কবি মোঃ মশিউর রহমান নিয়মিতভাবে স্বতন্ত্র বার্তা সাহিত্য ম্যাগাজিন সম্পাদনা করে আসছেন। তাঁর পূর্ববর্তী প্রকাশনার ২০২৪ সালে প্রকাশিত ভারত বাংলাদেশ যৌথ কবিতা সংকলন ‘বন্দিশালার পাখি’ বিশেষভাবে প্রশংসিত হয়।
নতুন এই কাব্যগ্রন্থটি প্রকাশের পর সাহিত্য প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সমাজের অজানা ও অপ্রকাশিত গল্পের কাব্যিক প্রতিচ্ছবি হিসেবে ‘যা রটে তা ঘটে’ পাঠকমনে স্থায়ী স্থান করে নেবে এমনটাই বিশ্বাস সাহিত্যাঙ্গনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost