Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম

সানজিদা রুমাা :আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় সরব হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুস সালাম সরকার। পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার স্লোগান নিয়ে তার পক্ষে পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে ওয়ার্ডের বিভিন্ন এলাকা।
সর্বস্তরের জনগণের ব্যানারে প্রচারিত পোস্টারে তাকে সৎ, যোগ্য ও নির্ভীক সমাজসেবক এবং জননন্দিত জননেতা হিসেবে উল্লেখ করে কাউন্সিলর হিসেবে দেখার দাবি জানানো হয়েছে। পোস্টারে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও স্থান পেয়েছে।
আব্দুস সালাম সরকার ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। দীর্ঘদিন ধরে তিনি ৫০ নং ওয়ার্ড ও আশপাশের এলাকায় সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমের সাথে যুক্ত। স্থানীয়দের মতে, করোনা মহামারি, শীতকালীন বস্ত্র বিতরণ ও বন্যার্তদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক কাজে তাকে সবসময় সামনের সারিতে দেখা গেছে ওয়ার্ডবাসীর প্রত্যাশা
৫০ নং ওয়ার্ডটি উত্তরার দক্ষিণ খান, আশকোনা ও বিমানবন্দর এলাকার অংশবিশেষ নিয়ে গঠিত। এই ওয়ার্ডের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে তীব্র জলাবদ্ধতা, খাল দখল, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, মশার উপদ্রব, সড়ক বাতির সংকট ও মাদক।এ বিষয়ে আব্দুস সালাম সরকার বলেন, আমি দলের একজন কর্মী। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে আমার প্রথম অঙ্গীকার হবে ৫০ নং ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলা।তিনি আরও বলেন, “আমার মূল পরিকল্পনার মধ্যে থাকবে- খাল উদ্ধার করে জলাবদ্ধতা নিরসন, শতভাগ সড়ক বাতি নিশ্চিতকরণ, মশক নিধন কার্যক্রম জোরদার, তরুণদের জন্য খেলার মাঠ ও মাদকমুক্ত সমাজ গড়া। আমি কমিশনার হব না, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost