Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

প্রতিবন্ধী কিশোরী হত্যাকাণ্ডে সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরী ফাতেমাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সন্দেহভাজন ইয়াসিন মোল্লা (২২) কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

রোববার দিনগত রাত ২টার দিকে শহরের রথখোলা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ইয়াসিন মোল্লা শহরের গোয়ালচামট ওয়্যারলেস পাড়া এলাকার মনি মোল্লার ছেলে।

তার বিরুদ্ধে তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুর কোতয়ালী থানার এসআই বেলাল হোসেন জানান, রাজেন্দ্র কলেজের মেলার মাঠের সিসিটিভি ফুটেজ থেকে ছবি সংগ্রহ করে ইয়াসিনকে চিহ্নিত করা হয়।

এরপর স্থানীয়দের সহায়তায় তাকে গত রাতে আটক করে অভিযানে নামলে তার সহযোগী ও পুলিশের মধ্যে গোলাগুলি হয়। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়।

পরে সেখান থেকে ইয়াসিনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

গত বৃহস্পতিবার বিকালে প্রতিবন্ধী কিশোরী ফাতেমাকে রাজেন্দ্র কলেজের মেলার মাঠ থেকে ইয়াসিন তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরদিন পাশের টেলিগ্রাম অফিসের পাশ থেকে তার বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost