Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

টঙ্গীতে কালবেলার প্রতিবেদক কে হুমকি : থানায় অভিযোগ।

গাজীপুর  টঙ্গীতে স্বনামধন্য জাতীয় দৈনিক কালবেলার টঙ্গী প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে মুঠোফোনে গালিগালাজ ও হত্যার হুমকিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিকর ছবি ও মন্তব্য ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১ অক্টোবর) বিকালে মহিন উদ্দিন রিপনের মুঠোফোনে ফোন দিয়ে হুমকি প্রদান করা হয়। এঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী।

অভিযুক্তরা হলেন, মো. আওলাদ হোসেন (৪৭) ও তার সহদর মাসুম (৩৫), পিতা : মৃত মতিউর রহমান মতি। তারা বর্তমানে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকার বাসিন্দা।

অপর আরেক অভিযুক্ত হলেন, আব্দুল খালেক ওরফে সুমন (৩৯), পিতা : ইলিয়াস মিয়া। সে বর্তমানে টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘি এলাকার বাসিন্দা।

জানা যায়, অভিযুক্তরা সমাজের ঘৃণিত লোক ও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্ন পন্থায় সম্মানী লোকদের সম্মান ক্ষুন্ন করা এবং তাদের হেয়প্রতিপন্ন করাই তাদের প্রধান উদ্দেশ্য।

এবিষয়ে মহিন উদ্দিন রিপন বলেন, সুনাম ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করে আসছি। কতিপয় সন্ত্রাসী মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাল ও প্রাণনাশের হুমকি দেয়া সত্যিই হৃদয়বিদারক। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত যেনো দোষীদের আইনের আওতায় আনা হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে অবগত আছি। থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাতৃবাংলা ২৪ টিভি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost