Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

গাজীপুরে টঙ্গীতে পুরোনো বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে

মাতৃবাংলা

গাজীপুর থেকে বিশেষ প্রতিনিধি/জাকারিয়া
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে।আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এতে ট্রাক এর চালক গুরুতর আহত হয়েছেন।এ ঘটনায় ওই সড়ক ব্যবহারকারী যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে,,ভোরে ব্রিজটি ভেঙে পরে ট্রাকটি নদীতে পড়ে যায়,তারপর ট্রাকের হেলপার পালিয়ে যায়,,ট্রাক এর চালক গুরুতর আহত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই পথে আরো ২ টি ব্রিজ ঝুঁকিতে রয়েছে বলে জানায় তারা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, সকালে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।এ ঘটনায় ওই সড়ক দিয়ে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থে‌কে বলা হ‌চ্ছে– এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে যেন কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হল।

মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, শনিবার মধ্যরাতে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

২০২১ সালের ৯ নভেম্বর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় ব্রিজটি ভেঙে পড়লে যানচলাচল স্বাভাবিক রাখতে এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost