Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

গাজীপুরে সড়কের উপর ফুটপাত যেন যাত্রী ও পথচারীদের ‘গলার কাঁটা’!

নিজস্ব প্রতিবেদক/জাকারিয়া শিকদার

গাজীপুর শহরের ফুটপাত এখন হকারদের দখলে।গাজীপুর সিটি কর্পোরেশন এর রেলগেইট এলাকা,এখানে ফুটপাত আর রাস্তা দখল করে প্রতিদিনই চলে রমরমা বানিজ্য। শুধু রেলগেইট নয়,,গাজীপুর চান্দনা চৌরাস্তা,ভোগড়া বাইপাস, কোনাবাড়ি ও একই চিএ।মহাসড়কের গুরুত্বপূর্ণ এই স্থানগুলো প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের কেন্দ্রবিন্দু হলেও সড়ক ও ফুটপাত এখন কার্যত ভাসমান দোকানিদের দখলে।ফুটপাত দখল করে বসেছে হকার। সেখানে চলছে ক্রেতা-বিক্রেতার জমজমাট ক্রয় বিক্রয়। সড়কে যানবাহন নিয়ন্ত্রণে নেই পরিকল্পিত কোন উদ্যোগ। যেমন খুশি তেমনভাবে চলছে গাড়ি! ভয়াবহ যানজটে হাঁসফাঁস যাত্রীদের প্রাণ।

সড়কে ভয়াবহ যানজটে হাঁসফাঁস যাত্রীদের প্রাণ। সড়কের একাংশ জুড়ে বাস, মিনিবাস, টেম্পু, সিএনজিচালিত অটোরিকশাসহ নানা যানবাহনের দীর্ঘ সারি। দীর্ঘদিন ধরে ফুটপাত দখলে থাকায় পথচারীদের হাঁটার মতো কোনো পরিস্থিতি নেই। বাধ্য হয়ে তারা চলাচলের জন্য ব্যবহার করছেন মূলসড়ক। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, সৃষ্টি হচ্ছে যানজট। সেই সঙ্গে প্রতিনিয়ত পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছে।

মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হলেও অভিযানের পর মুহূর্তেই আবার দখল হয়ে যায় ফুটপাত। ফলে ফুটপাত ব্যবহার করতে পারছে না পথচারীরা।এমনিতেই গাড়ির চাপ তার ওপর ফুটপাত। দখল,তাইতো ঝুঁকি নিয়েই রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে পথচারীদের।সড়ক ও ফুটপাতজুড়ে গড়ে ওঠা ভাসমান দোকানের কারণে যাত্রী ও পথচারীদের ভোগান্তি বেড়েই চলেছে। এতে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং বিরম্বনায় পড়তে হচ্ছে পথচারীদের।

বার বার উচ্ছেদ অভিযান চালিয়েও দখলমুক্ত করা যাচ্ছে না ফুটপাতগুলো।শুধুমাত্র উচ্ছেদ অভিযানের মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব নয়। ফুটপাত দখলমুক্ত করার পর ফের যাতে বেদখল না হয় সেজন্য নগরবাসীকেও সচেতন হতে হবে।

যানজট নিরসন ও পথচারীদের চলাচলে স্বস্তি ফেরাতে ফুতপাতে এসব ভাসমান দোকান দ্রুত উচ্ছেদের দাবি জানিয়েছেন নগরবাসী।ফুটপাত দখলমুক্ত রাখতে আইনের কঠোর প্রয়োগ জরুরি বলে মত দিয়েছেন নগরবিদরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost