Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

গাজীপুরে হারিকেন এলাকায় গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ।

নিজস্ব প্রতিবেদক/জাকারিয়া শিকদার।

গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু‘পাশ বন্ধ করে বিক্ষোভ করে পোশাক কারখানার শ্রমিকরা। দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকরা এ আন্দোলন করেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেন।পরে পুলিশ একাদিকবার তাদের সরানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর টানা ৫ ঘন্টা অবরোধ এর পর সেনাবাহিনীর হস্তক্ষেপে রাত ১ টায় তাদের মহাসড়ক থেকে সরানো হয়।পরে শ্রমিকদের বুঝিয়ে ১৩ তারিখ সমাধান দেওয়া কথা জানায় সেনাবাহিনী।

 

সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেডের পোশাক কারখানার শ্রমিক শামিমা আক্তার জানান, গত কয়েক দিন যাবৎ দিবো দিবো বলে আজ পর্যন্ত আমাদের বেতন দিচ্ছে না। দুই মাসের বকেয়া বেতন আটকিয়ে রেখেছেন। বেতনের কথা বললে তারা (কর্তৃপক্ষ) বিভিন্ন তালবাহা করে আসছে।

 

শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, শ্রমিকদের অভিযোগ, তারা গত দুই মাস ধরে বেতন পাচ্ছেন না। এ নিয়ে তারা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো সমাধান হয়নি।

 

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলা সভাপতি জিয়াউর কবির খোকন বলেন, শ্রমিকরা দীর্ঘদিন ধরে বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। শ্রমিকরা যেন দ্রুত তাদের পাওনা পান, সে ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost