Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

যমুনা সেতুর নামে থানার নতুন পরিচয়: দুই থানার নাম পরিবর্তন।

স্টাফ রিপোর্টার: সৌরভ হাসান হাসিব

যমুনা সেতুর দুই প্রান্তে অবস্থিত দুটি থানার নাম পরিবর্তন করেছে সরকার। বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তনের ধারাবাহিকতায় এবার সংশ্লিষ্ট থানাগুলোর নামেও আনলো সরকারী রদবদল।

মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, টাঙ্গাইল জেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নতুন নামকরণ করা হয়েছে ‘যমুনা সেতু পূর্ব থানা’ এবং সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পশ্চিম থানা’।

এর আগে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সরকার বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ‘যমুনা সেতু’ ঘোষণা করে। এবার থানাগুলোর নামও একই নামে একীভূত করে আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

সরকারের এই পদক্ষেপের ফলে প্রশাসনিক কার্যক্রমে যেমন স্পষ্টতা আসবে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও পরিচয়ের ক্ষেত্রে তৈরি হবে সমন্বয় ও সহযোগিতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost