Logo
শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক জানিয়েছেন মোঃ গোলাম মাওলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক তোফায়েল আহমেদ: নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন

গাজীপুরে ফিলিস্তিন ইস্যুতে করণীয় সম্পর্কে জেলা হেযবুত তওহীদের উদ্যোগে গণসংযোগ

রাজু আহাম্মেদ,গাজীপুর।

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজা উপত্যকায় মুসলমানদের গণ্য হত্যার প্রতিবাদে গাজীপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় শুক্রবার বিকেলে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে হেযবুত তওহীদের নেতাকর্মীরা জনসাধারণের মাঝে ‘ ফিলিস্তিন ইস্যুতে মুসলিমদের করণীয়’ সংক্রান্ত লিফলেট বিতরণ করে।
গণসংযোগটি চৌরাস্তায় এলাকার গাজীপুর-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ এবং জয়দেপুর রোড প্রদক্ষিণ করে।

এসময় হেযবুত তওহীদের নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, সারা বিশ্বে অন্যায়ভাবে মুসলিম দেশগুলোকে একে একে ধ্বংস করে দেয়া হচ্ছে। লক্ষ লক্ষ নিরীহ মুসলিম নারী-পুরুষ এমনি শিশু নির্বিচারে হত্যা করা হচ্ছে। জাতিগতভাবে মুসলিমরা ছিল শ্রেষ্ঠ। তারা আরো বলেন, এ সংকট থেকে উত্তরণের একমাত্র পথ; গোটা মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। এসময় হেযবুত তওহীদের নেতাকর্মীরা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্ববর হামলা এবং মুসলিমদের হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান।
গাজীপুর পূর্ব অঞ্চলের সভাপতি আবু রায়হানের সভাপতিত্বে গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ ইউনুস। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর অঞ্চলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, গাজীপুর পূর্ব অঞ্চলের সভাপতি মো: আবু রায়হানসহ অন্যন্যা নেতৃবৃন্দরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শত-শত হেযবুত তওহীদের কর্মীরা গণসংযোগ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost