Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

গাজীপুরে গণমাধ্যমকর্মীদের উপর বিএনপি নেতাকর্মীদের হামলা,আহত ১২ সাংবাদিক।

জাকারিয়া শিকদার,এডিটর ইন চিফ,মাতৃবাংলা।

গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়ন এলাকায় বিএনপির একাংশের সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের অনুসারীরা হামলা ও ভাংচুর চালায়।এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে বিএনপির লোকজন যমুনা টিভির চিত্র সাংবাদিক রকিসহ সিনিয়র সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়,,এসময় হামলার শিকার হয়ে যমুনা টিভির চিত্র সাংবাদিক রকিসহ আহত হন অন্তত ১২জন সংবাদকর্মী,ক্যামেরা ও ল্যাপটপ লুট করা হয়। শনিবার (১৭ মে) দুপুরে চেরাগ আলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত যমুনা টিভির চিত্র সাংবাদিক রকি হোসেনকে (২৬) শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম জানা যায়নি।ঘটনাস্থলে থাকা গণমাধ্যমকর্মীরা জানায়, একটি মতবিনিময় সভার আয়োজন করেছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। সভা শেষে ২০ থেকে ২৫ টি মোটরসাইকেলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের নামে স্লোগান দিতে দিতে একদল কর্মী-সমর্থক ভাঙচুর চালায়।এ সময় সেখানে থাকা চেয়ার, টেবিল, মাইক, সাউন্ড বক্স এবং প্যান্ডেল গুঁড়িয়ে দেয় তারা। একপর্যায়ে একটি কক্ষে বসে থাকা সাংবাদিকদের ওপরে চড়াও হয় এবং হামলা চালায়। এ সময় যমুনা টিভির চিত্র সাংবাদিক রকি হোসেন তার ক্যামেরা দিয়ে ছবি ধারণ করতে গেলে তাকে ধরে নিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করতে থাকে বিএনপির নেতাকর্মীরা। এ সময় হামলাকারীরা যমুনা টিভির ক্যামেরা, মাইক্রোফোন, আইডি কার্ড, লাইভ ডিভাইস, ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

এ ব্যাপারে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাখাওয়াত হোসেন সেলিম জানান, মতবিনিময় সভা শেষ হয়ে যাওয়ার আধাঘণ্টা পর কাপাসিয়া থেকে ২০ থেকে ২৫ টি মোটরসাইকেল যোগে একদল নেতাকর্মী অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে সাংবাদিকদের ওপর চড়াও হয়ে যমুনা টিভির চিত্র সাংবাদিককে বেধড়ক মারধর করে আহত করে। তিনি এ ঘটনায় দোষীদের শাস্তি ও বিচারের দাবি জানান। অপরদিকে, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বলেন, হামলা কারা করেছে জানিনা। তবে সভার আয়োজনকারীদের এর দায় নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শামসুল হক রিপন, কাপাসিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ গাজীপুরে কর্মরত সাংবাদিক নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন। সেইসাথে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost